প্রকাশিত: ১৬/০৭/২০২২ ৬:৪৪ পিএম , আপডেট: ১৬/০৭/২০২২ ৬:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক::
নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়ন যুবদলের আহব্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদল।

১৬ জুলাই ২০২২ইং শনিবার ঘুমধুম ইউনিয়ন যুবদলের নব-কমিটিতে নুরুল আবছারকে আহব্বায়ক ও মিজানুল বশর মিজানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে নাইক্ষ্যছড়ি উপজেলা যুবদলের আহব্বায়ক আবু সুফিয়ান চৌধুরী ও সদস্য সচিব আবু কায়সার।

কমিটিতে সিনিয়র যুগ্ম-আহব্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহব্বায়ক যথাক্রমে মোঃ কাদের, মোঃ আলমগীর, শফিকুল আলম, সাহাব উদ্দিন, জাহেদ আলম, আতিকুর রহমান, জাহেদ আলম-২, নুরুল আবছার, শাহজালাল শহিদ, মোঃ ওসমান, সিনিয়র সদস্য নুরুল ইসলাম ফুতু ও ১৭ জনকে সদস্য করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর পরই ঘুমধুম বেতবুনিয়া বাজার চত্বরে মিষ্টি বিতরণ ও কৌশলাদী বিনিময় করেছেন নব-আহব্বায়ক কমিটির পদ প্রাপ্তরা।

এক প্রতিক্রিয়ায় ঘুমধুম ইউনিয়ন ইউনিয়ন যুবদলের আহব্বায়ক নুরুল আবছার ও সদস্য সচিব মিজানুল বশর বলেন, আমাদের উপর ঘুমধুম ইউনিয়ন যুবদলের দায়িত্ব অর্পন করায় আমরা বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মিসেস ম্যামাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের আহব্বায়ক আবু সুফিয়ান চৌধুরী ও সদস্য সচিব আবু কায়সার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আমরা শীঘ্রই পুরো ইউনিয়ন জুড়ে জাতীয়তাবাদী যুবদলের তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করে একটি সু-শৃঙ্খল কমিটি উপহার দিতে পারব বলে আশা করছি। আসন্ন জাতীয় নির্বাচনে গণতন্ত্র পূণরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনে সর্বদা নিয়োজিত থাকবে ঘুমধুম ইউনিয়ন যুবদল।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...