প্রকাশিত: ২৬/০৮/২০১৭ ৫:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩২ পিএম

উখিয়া নিউজ ডটকম,ঘুনধুম সীমান্ত থেকে::
রাখাইনে ফের সৃষ্ট সংঘাতে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমারের সীমান্ত রক্ষীরা।
শনিবার দুপুরের দিকে থেমে থেমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু“ এলাকায় শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে গুলি চালায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এতে রোহিঙ্গাদের আহত বা নিহত হওয়ার খরব পাওয়া না গেছে বাংলাদেশ সীমান্তে বসবাস কারী স্থানীয় জনগনের মধ্যে আতংক বিরাজ করছে। এনেকেই অজানা ভয়ে সীমান্তবর্তী ঘর ছেড়ে দুরের আত্বীয়স্বজনদের বাড়ীতে আশ্রয় নিচ্ছে। এক কথায় বলা যায়, এক ভীতিকর অবস্থা বিরাজ করছে সীমান্ত জুড়ে।
বাংলাদেশ সীমন্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, শনিবার বেলা ১টার দিকে মিয়ানমারের সীমান্ত রক্ষীরা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গুলির ঘটনার পর বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানান সীমান্ত রক্ষী বাহিনীর এ কর্মকর্তা।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...