প্রকাশিত: ১৩/০১/২০১৮ ৯:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক:;

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

আগামি ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আসছেন না। ঘন কুয়াশার কারণে এ সফর সাময়িক স্থগিত হয়েছে বলেন নিশ্চিত করেছেন কোল পাওয়ারের প্রকল্প পরিচালক আবুল কাসেম। এ ছাড়াও আজ আসছেন না যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনিও আজকের নির্ধারিত মহেশখালীর যুব সমাবেশ স্থগিত করেছেন।
আগামি ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর নিয়ে ব্যাপক প্রচারণা শুরু হলেও ঘন কুয়াশার কারণে কক্সবাজার সফর সাময়িক স্থগিত হয়েছে। কোল পাওয়ারের প্রকল্প পরিচালক আবুল কাসেম জানিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত নির্মাণাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘন কুয়াশায় ঢাকা থাকে। হেলিপ্যাড দিয়ে হেলিকপ্টার উঠানামা ঝুকিপুর্ণ হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হলে মাতারবাড়ির সফর সাময়িক স্থগিত করা হয়েছে প্রধানমন্ত্রীর।
জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক এ ব্যাপারে জানিয়েছেন, এটি সাময়িক সিদ্ধান্ত। যেকোন সময় নতুনভাবে সিদ্ধান্ত আসতে পারে।
মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে আসার সম্ভবনা রয়েছে। তিনি মহেশখালীবাসীকে কখনো নিরাশ করেন নি। আগামিতেও নিরাশ করবেন না।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৫ জানুয়ারি নির্মাণাধীন মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন শেষে মহেশখালীতে একটি জনসভায় ভাষণ দেওয়ার কর্মসূচী ছিল। ওই কর্মসূচী সফল করতে জেলা আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি’র নেতৃত্বে ব্যাপকভাবে প্রচারণা শুরু হয়। বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙ্গানো হয় ব্যানার ফেস্টুন। উদ্বোধনী অনুষ্ঠান ও জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয় জেলা ও উপজেলা আওয়ামী লীগ। সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক জনসভা মাতারবাড়িতে করার জন্য প্রস্তুতি নিলেও গোয়েন্দা বিভাগের প্রতিবেদনের উপর ভিত্তি করে জনসভার স্থান পরিবর্তন করা হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...