উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/০১/২০২৬ ২:৩৮ পিএম , আপডেট: ৩১/০১/২০২৬ ২:৩৯ পিএম

ওমর ফারুক উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

‎কক্সবাজারের উখিয়া উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে অটোগ্যাস সংকট। পর্যাপ্ত সরবরাহ না থাকায় উপজেলার বিভিন্ন অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে প্রতিদিন শতশত যানবাহনকে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক, যাত্রী ও সাধারণ মানুষ।

‎প্রতিদিনের মতো আজ ৩১জানুয়ারি২৬ ভোর ৪টা থেকেই কোর্টবাজার,মরিচ্চা,কুতুপালং, কাস্টম ও পালংখালীসহ উখিয়ার প্রধান সড়কসংলগ্ন অটোগ্যাস পাম্পগুলোতে সিএনজি অটোরিকশা, নোহা, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে পড়ায় তাদের পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

‎একজন সিএনজি চালক ক্ষোভ প্রকাশ করে বলেন,
‎“ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাস না পেলে গাড়ি চালানো সম্ভব নয়। আয় বন্ধ হয়ে গেলে সংসার চালানো খুব কষ্টকর হয়ে যায়।”

‎স্থানীয় সূত্রে জানা গেছে, অটোগ্যাস সংকটের কারণে উখিয়ায় গণপরিবহন ব্যবস্থায়ও মারাত্মক প্রভাব পড়েছে। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষজনকে দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

‎এদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত হাজার হাজার এনজিও কর্মকর্তা-কর্মচারী প্রতিদিন সিএনজি, মাইক্রোবাস ও নোহা গাড়ির ওপর নির্ভর করে কর্মস্থলে যাতায়াত করেন। কিন্তু গ্যাস সংকটের কারণে অনেক গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে পারছেন না তারা। ফলে রোহিঙ্গা ক্যাম্পে চলমান বিভিন্ন মানবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে, যা মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে।

‎অন্যদিকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও পড়েছে চরম ভোগান্তিতে। পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় অনেক শিক্ষার্থী সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না, যা তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে।

‎ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে চাহিদার তুলনায় অনেক কম গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সীমিত পরিমাণ গ্যাস দিয়ে সব যানবাহনকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

‎এ বিষয়ে সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত অটোগ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে উখিয়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর পরিবহন ব্যবস্থা আরও ভেঙে পড়তে পারে। স্থানীয়রা দ্রুত এই সংকট নিরসনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...