প্রকাশিত: ০৯/০৯/২০১৭ ৪:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে টেকনাফ সীমান্ত থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিশুসহ চার রোহিঙ্গাকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার রাতে টেকনাফ পয়েন্ট থেকে তাদের উদ্ধারের পর টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুলিবিদ্ধরা হলেন- আব্দুল করিম, ইমান শরিফ, আমেনা খাতুন, মো. সোহেল (৫)। গুলিবিদ্ধরা মিয়ানমারের তুবাপাড়া এলাকার বাসিন্দা বলে জানান তারা।

শনিবার সকালে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভন দাস বলেন, চার রোহিঙ্গার হাত, পা ও বুকে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ ইমান শরিফ বলেন, গত ১০ দিন আগে মিয়ানমারের সেনাবাহিনীর একটি দল তাদের গ্রামের হামলা চালায় এবং ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয়। জীবন বাঁচাতে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টকালে তাদের লক্ষ্য করে সেনাবাহিনী গুলিবর্ষণ করে।

এ সময় তাদের সঙ্গে থাকা ১০-১২ জন গুলিবিদ্ধ হন। তারপর থেকে তারা পাহাড়ে, বনে-জঙ্গলে থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে আসছিলেন। অবশেষে শুক্রবার রাতে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন, এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...