প্রকাশিত: ২৬/১১/২০১৯ ১২:১৫ পিএম

গাম্বিয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছে মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা। সোমবার (২৫ নভেম্বর) ইয়াঙ্গুনের মহাবাদুলা পার্কে সমাবেশ করে তারা।

দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ এবং সম্প্রদায় ধ্বংস করার অভিযোগে মামলা করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এর ফলে মিয়ানমার তার রোহিঙ্গা মুসলিম জনসংখ্যার গণহত্যার অভিযোগে বিশ্বজুড়ে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

দেশটির নেতা অং সান সু চি ব্যক্তিগতভাবে তার সরকারের পক্ষে লড়বেন। নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচারিক আদালতে একটি আইনি দলকে নেতৃত্ব দেবেন সু চি ।

মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচারিক আদালতে সরকারের পক্ষে পুরোপুরি সহযোগিতা করবে বলে জানিয়েছে। সুত্র: বার্তা২৪

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer