প্রকাশিত: ১৮/০৪/২০১৮ ৮:১৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০২ এএম

নিউজ ডেস্ক::
দালালের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট বানাতে গিয়ে গাজীপুরে মঙ্গলবার পুলিশের হাতে আটক হয়েছে এক রোহিঙ্গা তরুণী। তার নাম ছনুয়ারা বেগম (১৮)। বাবার নাম শাকিল আহমেদ।

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দালালের সহযোগিতায় কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে গতকাল দুপুরে গাজীপুর পাসপোর্ট অফিসে এসে পাসপোর্টের জন্য আবেদন করে ছনুয়ারা। কথাবার্তায় সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে আটক করে থানায় খবর দেয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরো জানান, আটক রোহিঙ্গা তরুণী পাসপোর্টের আবেদন ফরমে গাজীপুরের কাপাসিয়ার ঠিকানা ব্যবহার করেছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে সে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে স্বীকার করেছে। তাকে ওই ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer