প্রকাশিত: ২৬/১১/২০১৭ ৪:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৩১ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ৬৮ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিলসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কামনাশীষ সরকারকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) রাত ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল অফিস থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ভৈরব সার্কেল অফিস পরিদর্শন করতে গিয়ে মালামালের জব্দ তালিকা পরীক্ষা করা হয়। এ সময় জব্দ তালিকার বাহিরে ৬৮ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মামলা দায়ের করে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer