প্রকাশিত: ২৪/১২/২০১৭ ৯:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৪ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
রামু উপজেলার গর্জনিয়ার জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির নির্বাচন অবশেষে পুলিশ পাহারায় অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন নিয়ে গত একমাস ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে অপ্রীতিকর কোন ঘটনার সূত্রপাত হয়নি। রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের দুইটি কক্ষে ভোটগ্রহণ চলে। এসময় শান্তিরক্ষায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাজি আরিফ উদ্দিন, সহকারি উপপরিদর্শক জুয়েল বড়–য়া ও মো.কাউছারের নেতৃত্বে একদল পুলিশ ও ব্যাটালিয়ন পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচনের আদলে। ভোটার সংখ্যা ৪৯৫জন থাকলেও কেন্দ্রের আশপাশে ছিল দুহাজার লোকের সমাগম। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারায় এলাকার কৃতি সন্তান চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবুল কাশেম মো.ফজলুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভোটারেরা। ভোট গণনা শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং ও উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো.আবদুল্লাহ। এসময় নির্বাচনে দায়িত্ব পালনকারী শিক্ষক নেতা সৈয়দ নজরুল ইসলাম বক্তব্য দেন। ঘোষিত ফলাফলে ২১৮ ভোট পেয়ে মোহাম্মদ ইউনুছ (মোরগ), ২১৭ ভোট পেয়ে মো.আলী (ফুটবল), ২৩৭ ভোট পেয়ে খালেদা হোসাইন (দেওয়াল ঘড়ি) এবং ১৭০ ভোট পেয়ে রওশন আরা (কলসি) জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুর রহমান বলেন, এই নির্বাচন রামু উপজেলায় ইতিহাস সৃষ্টি করেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...