প্রকাশিত: ০৯/০২/২০১৮ ৮:৩৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫১ এএম

এবার অন্যান্য বা‌রের মত গণ‌গ্রেফতার করা হ‌চ্ছে না। কোন নিরীহ মানুষ‌কে যা‌তে হয়রানী করা না হয় সেজন্য বা‌হিনীর সদস্য‌দের ক‌ঠোর নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জানিয়েছেন বাংলা‌দেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বৃহস্প‌তিবার রা‌তে রাজারবাগ পু‌লিশ হাসপাতালে আহত পু‌লিশ সদস্য‌দের চি‌কিৎসা সেবা পরিদর্শন শেষে তি‌নি সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে এ সব কথা ব‌লেন।

জাবেদ পাটোয়ারী ব‌লেন, আজ (বৃহস্পতিবার) সারা‌দিন নিরাপত্তা ব্যবস্থা ভাল ছিল। যারা আহত হ‌য়ে‌ছেন, তা‌দের সু‌চি‌কিৎসার দা‌য়িত্ব নি‌য়ে‌ছি। নিরাপত্তা‌ ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছিল জনগ‌ণের সুরক্ষার জন্য। তাই তেমন কোন ঘটনাও ঘ‌টে‌নি।

তিনি আরও ব‌লেন, আগামী‌তে ‌কেউ জ্বালাও-‌পোড়াও কর্মকাণ্ড করার চেষ্টা কর‌লে, তা‌দের কোন ধর‌নের সু‌যোগ দেওয়া হ‌বে না। পু‌লিশ সদস্যরা জ্বালাও-‌পোড়াও কর্মসূচি প্র‌তি‌রো‌ধে তৎপর থাকবে। ত‌বে গতবা‌রের মত এবার গণ‌গ্রেফতার হ‌চ্ছে না। যা‌দের বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট ওয়া‌রেন্ট ও মামলা র‌য়ে‌ছে, তা‌দেরই গ্রেফতার করা হ‌চ্ছে। আর গ্রেফতা‌রের সংখ্য খুব নগ‌ন্যের থে‌কে এক‌টু বেশি।

পুলিশের মহাপরিদর্শক ব‌লেন, কোন নিরীহ মানুষ‌কে যা‌তে হয়রানী করা না হয় সেজন্য বা‌হিনীর সদস্য‌দের প্র‌তি ক‌ঠোর নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। পু‌লিশ যাচাই-বাছাই ক‌রেই গ্রেফতার ক‌রছে।

বৃহস্প‌তিবার রাজধানীর বি‌ভিন্নস্থা‌নে বিএন‌পি নেতা-কর্মী‌দের স‌ঙ্গে সংঘ‌র্ষে পু‌লি‌শের ৬ সদস্য আহত হ‌য়ে‌ছেন। এ‌দের ম‌ধ্যে চারজন কাকরাইল এলাকা থে‌কে এবং দুই জন বক‌শিবাজার এলাকা থে‌কে আহত হন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer