প্রকাশিত: ০৯/১২/২০১৭ ১২:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫৫ এএম
ফাইল ছবি
Single Page Top

ডেস্ক রিপোর্ট::

ফাইল ছবি

সমাজে নারী-পুরুষের অবদান সমান, তাই নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারীকে ছাড়া সমাজ কখনো পরিপূর্ণ নয়। খোড়া পা দিয়ে সমাজ কতদূর যেতে পারবে? সবাইকে সমানভাবে এগোতে হবে। এই বাস্তবতা স্বীকার করতে আমাদের সময় লেগেছে।’
আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসে আলোচনা ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এবার বেগম রোকেয়া পদক-২০১৭ পেয়েছেন চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভা রাণী ত্রিপুরা, সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরণোত্তর), সংগঠন মাজেদা শওকত আলী, সমাজসেবা ফারুখ মাজেদা রত্না।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সমাজে বেগম রোকেয়ার আদর্শের পথ ধরে আমরা আলোর যুগে প্রবেশ করেছি। তাঁর স্বপ্ন বাস্তবায়নের পথেই আমরা এগিয়ে চলেছি।

এ দেশের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় এ দেশের নারীরা রণাঙ্গণে যুদ্ধ করেছেন আবার গৃহেও তাঁরা সেই সময় মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করেছেন। যুদ্ধে নারী নির্যাতন সবচেয়ে বেশি হয়। এ দেশের স্বাধীনতা অর্জনের পেছনে ২৩ বছরের সংগ্রামে নারীর ভূমিকাও অনস্বীকার্য।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer