মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০১/১১/২০২২ ২:৪২ পিএম

ক্লিন এনার্জির মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল বায়ু বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশকে নতুন পথ দেখাবে।

সোমবার ৩১ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।২০২৩ সালের মে-জুন মাসে এ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।

কক্সবাজারের খুরুশকুলে নির্মাণাধীন দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রথম টারবাইন (পাখা) উত্তোলনের কাজ সোমবার ৩১ অক্টোবর সফলভাবে সম্পন্ন হয়েছে। পাখা উত্তোলনে সফলতার প্রাক্কালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সন্তোষ প্রকাশ করে এ স্ট্যাটাস দেন।

গত ৩ মার্চ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ৬০ মেগাওয়াট সক্ষমতার এ প্রকল্পেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের আওতায় কক্সবাজারের খুরুশকুল, পিএমখালী, চৌফলদন্ডী ও ভারুয়াখালী ইউনিয়নে টারবাইনগুলো নির্মাণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, খুরুশকুলের এই প্রকল্প ছাড়াও কক্সবাজারের উখিয়ার ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরও একটি বায়ুবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...