প্রকাশিত: ২৪/০৪/২০১৮ ৭:৩৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৬ এএম

ফারুক আহমদ,উখিয়া  নিউজ ডটকম::

খুনিয়া পালংয়ের ৩নং ওয়ার্ডের ছৈয়দ পাড়া গ্রামে র্দূবৃত্তরা কমান্ডো স্টাইলে বাড়ীতে ডুকে ফায়জা আক্তার (১৩) নামক এক কিশোরীকে অপহরন করেছে। এ সময় অস্ত্রধারী র্দৃবৃত্তরা মালামাল লুটপাট ও বাড়ী ভাংচুর চালায়।এ ন্যাক্কার জনক ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। অপহনের ৩দিন অতিবাহিত হওয়ার পরও অপহৃতা কিশোরী উদ্বার না হওয়ায় পরিবার পরিজন চরম উৎকন্ঠায় জীবন-যাপন করছে।

এমকি চিহিৃত র্দৃবৃত্তদের হুমকি-ধমকির মুখে প্রাণের ভয়ে অপহৃতার মা রুজিনা আক্তার-বাবা সিরাজুল ইসলাম ছোট ছোটছেলে মেয়ে নিয়ে পালিয়ে উখিয়ার গ্রামের বাড়ীতে চলে এসেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে অবহিত করা হয়েছে।

জানা যায়, রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের মির্জা আলীর দোকানের পশ্চিমে ছৈয়দ পাড়া গ্রামের গত ৪বছর পূর্বে সিরাজুল ইসলাম ও তার পরিবার বসবাস শুরু করে। তাদের পূর্বেকার বাড়ি ছিল উখিয়ার রাজা পালং ইউনিয়নের ফলিয়া পাড়া গ্রামে। অভিযোগে প্রকাশ নতুন এলাকায় বসবাস শুরু করার সুযোগ নিয়ে উক্ত এলকার মোহাম্মদ হোসনের পুত্র আমির আলী (৩৫) নামক এক ব্যক্তি কিশোরী কন্যা ফায়জা আক্তারকে বিয়ে করার কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওায়ায় তিনি নানা রকম হুমকি-ধমকি দেয়। মা রুজিনা আক্তার অভিযোগ করে বলেন, গত শনিবার তিনি উখিয়ায় বাপের বাড়ীতে বেড়াতে আসে।তার অনুপস্থিতির সুযোগে ওই দিন রাতে আমির আলীর নেতৃত্বে এক দল র্দৃবৃত্ত বাড়ীতে ডুকে আমার কিশোরী মেয়েকে জোর পূর্বক অপহরন করে নিয়ে যায়। এমনকি বাড়ী হামলা চালিয়ে ভাংচুর সহ মালামাল লুটপাট করে। অপহৃতার পরিবার আরও জানান, মোহাম্মদ হোসনের পুত্র আবুল হোসন,ছৈয়দ হোসন ও শারুকত এবং আজিজ মিয়ার পুত্র মোহাম্মদ আলম অপহরন ও বাড়ী ভাংচুরের ঘটনায় জড়িত। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer