প্রকাশিত: ১৭/০১/২০১৮ ৯:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৭ এএম

সংবাদ বিজ্ঞপ্তি ॥
রামুর খুনিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার, মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য ও বিশিস্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম (৫৫) আর নেই (ইন্নালিল্লাহে……… রাজেউন)। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। ১৭ জানুয়ারী (বুধবার) ভোর ৫টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বিকেল সাড়ে ৪টায় গোয়ালিয়াস্থ কবরস্থানে মরহুমে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে মরহুমের স্মৃতিচারণ করেন, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, সাবেক চেয়ারম্যান আবদুস সালাম চৌধুরী কালু, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম ফরিদ, হলদিয়া ১নং ওয়ার্ড মেম্বার এম. মঞ্জুর আলম, সাবেক মেম্বার মোহাম্মদ ইসলাম, মরহুমের ভাগিনা খুনিয়াপালং ইউয়িনের ৭নং ওয়ার্ডের মেম্বার মোস্তাক আহমদ, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি সওদাগর। আরটিভি জেলা প্রতিনিধি ও আমাদের কক্সবাজার সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুর রহিম শাহীন, মোহনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, আলোকিত বাংলাদেশের কক্সবাজার প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, ব্যবসায়ী নেতা আব্দুল গফুর চৌধুরী, ব্যবসায়ী তমিজ আহমদ সহ অসংখ্য ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানায়া ইমামতি করেন মরহুমের ভাগিনা মৌলানা আবছার উদ্দিন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer