প্রকাশিত: ০৫/০৯/২০১৬ ৭:৩০ এএম , আপডেট: ০৫/০৯/২০১৬ ৭:৩০ এএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::

চকরিয়া উপজেলার খুটাখালীতে দিন দুপুরে সশস্ত্র সন্ত্রাসীরা ৩ হাজার চারাগাছ কেটে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্ত্রাসীদের মারধরে গুরুত্বর আহত হয়েছে গৃহবধু পারভিন আকতার (৩২)। সে বর্ণিত ইউনিয়নের মেধাকচ্ছপিয়া গ্রামের নুরুল আবছারের স্ত্রী। আশংকাজনক অবস্থায় তাকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় ইউনিয়নের মেধা কচ্ছপিয়া ছমুদা বাপের পাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা।

আহত গৃহবধু পারভিন আকতার জানায়, স্থানীয় বশির আহমদের নেতৃত্বে ৭/৮ জনের অস্ত্রধারী সন্ত্রসীরা রোববার সকালে তার স্বামীর মালিকানাধীন প্রায় ৫ হাজার চারাগাছ সৃজিত বনজ বাগান দখল নেয়ার চেষ্টা চালায়। এসময় সন্ত্রাসীরা তার বাগানের খামার বাড়ি ভাংচুর করে প্রায় ৩ হাজার চারাগাছ কেটে ফেলে। তাদের বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের মারধরের শিকার হন পারভিন। তার অভিযোগ সন্ত্রাসীরা তাকে মারধর করে ডান হাত ভেঙ্গে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় মরাত্মক জখম করে। তার শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার গলার চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বাগানের মালিক নুরুল আবছার জানায়, দীর্ঘদিন ধরে তিনি এ বাগান ভোগ দখল করে আসছেন। বাগানে ৫ হাজার বিভিন্ন প্রজাতির চারাগাছও রোপন করা হয়েছে। সম্প্রতি বাগান ও জমির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় প্রভাবশালী বশির আহমদের। মূলত দখল নেয়ার জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে এ হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা কেটে ফেলেছে প্রায় ৩ হাজার চারা গাছ। মারধর করে আহত করা হয়েছে তার স্ত্রীকে। এসময় সন্ত্রাসীরা তার স্ত্রীর গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ তুলেন তিনি। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

স্থানীয় ২ নং ওয়ার্ড মেম্বার ডা. তারেকুল ইসলাম জানান, সংঘটিত ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক তিনি ঘটনাস্থলে যান এবং উভয় পক্ষকে পরবর্তী বৈঠক না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থানের পরামর্শ দেন। তিনি জানান এ বাগান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রকৃতপক্ষে নুরুল আবছার শালিশী সিদ্ধান্তকে বার বার অমান্য করে আসছে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...