প্রকাশিত: ২০/১০/২০২০ ৯:৪১ পিএম

খুচরা পর্যায়ে আলুর প্রতিকেজি সর্বোচ্চ মূল্য ৩৫ টাকা নির্ধারণ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) থেকে এই মূল্য কার্যকর হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তৃণমূল পর্যায়ের আলু চাষি, পাইকারি ও খুচরা বিক্রেতা, হিমাগার প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক জরুরি বৈঠক করে কৃষি সম্প্রসারণ ও কৃষি বিপণন অধিদপ্তর।

বৈঠকে প্রথমে আলুর কেজিপ্রতি মূল্য খুচরা পর্যায়ে ৩৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৬ টাকা প্রস্তাব করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। তবে বাজার কমিটি এতে ভেটো দিলে প্রস্তাবটি নাকচ হয়।

পরবর্তীতে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং হিমাগারে ২৭ টাকা দাম প্রস্তাবিত হলে সেটি গৃহীত হয়।

এর আগে আলুর দাম কেজিতে খুচরা পর্যায়ে ৩০ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং হিমাগারে ২৩ টাকা ছিল।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মোহাম্মদ ইউসুফ বলেন, এই দাম আগামীকাল থেকে কার্যকর হবে।

তবে অনেকেই যেহেতু আগে থেকে বেশি মূল্যে আলু কিনে রেখেছেন তাই কোথাও কোথাও মূল্যে তারতম্য হতে পারে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।
বৈঠকে ধানের মতো কৃষকদের কাছ থেকে সরকারকে আলু কিনে নেওয়ার আহ্বান জানান চাষিরা।

সভায় কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব আলী আকবর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আরেফিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer