প্রকাশিত: ১৭/০৩/২০১৮ ৬:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২০ এএম

নিউজ ডেস্ক::
খালেদা জিয়াকে আপিল বিভাগ জামিন দিলেও আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, ‘মুক্তি পেতে হলে কুমিল্লার মামলাতেও খালেদা জিয়াকে জামিন পেতে হবে।’

শনিবার রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুলে ৬২তম বার্ষিক সিনটিলা সাইন্ন ফেস্টিভালের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এদিকে খালেদা জিয়ার মামলার আপিল (দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল) শুনানি আগামীকাল রোববারের কার্য তালিকায় রাখা হয়েছে। আপিলে খালেদা জিয়ার জামিন হলেও অন্য মামলায় হাজিরা ওয়ারেন্ট থাকায় তিনি মুক্ত হতে পারবেন কিনা জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘মামলাটি বিচারাধীন। তবুও আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে বলতে চাই, উনার (খালেদা জিয়া) একটি মামলা আগামীকাল রোববার জামিনের (দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল) বিষয়ে শুনানির জন্য আছে। তবে আমি জানি, কুমিল্লার আরেক মামলায় তাকে উপস্থিত হয়ে জামিন নিতে হবে। তবে আগামীকাল সর্ব্বোচ্চ আদালত (আপিল বিভাগ) যদি তাকে জামিন দেন তারপরও আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পাবেন না। কারণ, ওই মামলায় (কুমিল্লায় নাশকতার মামলা) তাকে জামিন নিতে হবে। এটাই আইনের নিয়ম।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘উনারা দেখেছেন, সারা দেশের জনগণ দেখেছেন, আমরাও দেখেছি যে, হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। সরকার যদি সত্যি সত্যি হস্তক্ষেপ করতো তাহলে এই জামিন কি হতো? আমরা বিচার বিভাগের কাজে কখনো হস্তক্ষেপ করিনি, কখনো হস্তক্ষেপ করবো না।’

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer