প্রকাশিত: ০৯/০৩/২০১৯ ৯:২০ পিএম

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, যখন ওনাকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় তখন তার সানগ্লাস পরা দেখে আমাদের কারও মনে হয় না যে তিনি অসুস্থ, বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, যদিও রিজভী সাহেবরা প্রতিদিনই খালেদা জিয়াকে অসুস্থ বলে দাবি করেন।

জাতীয় প্রেসক্লাবের শনিবার (৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের ঢাকা এডিটর কাউন্সিল আয়োজিত অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আর্থ্রাইটিস খালেদার নতুন কোনো রোগ না। এ রোগ নিয়ে তিনি আগেও রাজনীতি করেছেন। কারাগারে তিনি যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা ভারতীয় উপমহাদেশে বিরল।

বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, তাদের উদ্দেশ্যই থাকে কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজে। যেভাবে তারা নির্বাচন থেকে পালাচ্ছে তাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

ইভিএম ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এর আগেও বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। সেখানের আমরা ফলাফল পেয়েছি এবং সেই কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে কারো কোনো আপত্তি ছিল না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, উইক্রিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সজিব রশিদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সভাপতি আব্দুল জলিল ভুইয়া, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মুস্তাফিজ রহমান প্রমুখ।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...
Single Page Footer