প্রকাশিত: ০২/০৪/২০১৮ ৪:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪১ এএম

ডেস্ক রিপোর্ট::
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরের ব্যথা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ও খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান।



তিনি জাগো নিউজকে বলেন, আগে থেকেই তার (খালেদা) শরীরের ঘাড়সহ অন্যান্য স্থানে ব্যথা ছিল। এজন্য তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন। কিন্তু এখন তার হাত ও পায়ে ব্যথা দেখা দিয়েছে। এসব উনি আমাদের নিজেই জানিয়েছেন। তাই আমরা উনার উন্নত চিকিৎসার স্বার্থে রক্ত সংগ্রহ করেছি এবং এক্স-রে পরীক্ষা দিয়েছে। রিপোর্টগুলো এখনও হাতে পাইনি। রিপোর্ট পাওয়ার পর বলতে পারব সমস্যা কতটুকু।

তিনি বলেন, বেগম জিয়া সম্পূর্ণ শঙ্কামুক্ত। তবে সমস্যাগুলো বয়সের কারণে একটু হয়। নিয়মিত চিকিৎসা চললে ঠিক হয়ে যাবে। আগের চিকিৎসাপত্রের সঙ্গে আরও কিছু ওষুধ সংযুক্ত করেছি। তিনি আরও বলেন, আমরা আপাতত তাকে পরামর্শ দিয়েছি। নিয়মিত ওষুধ সেবন করতে বলেছি। আমাদের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান সোহেলী রহমান উনাকে ব্যথা কমার কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছেন। এছাড়া রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনে আবারও অভজারভেশন (পর্যবেক্ষণ) করা হবে উনাকে।



এর আগে আজ (সোমবার) সকালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন চিকিৎসকরা। তার চিকিৎসায় অর্থোপেডিক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামানকে প্রধান করে নিউরোলজি বিভাগের চিকিৎসক ডা. মনসুর হাবীব, মেডিসিন বিভাগের চিকিৎসক টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক সোহেলী রহমানসহ ৪ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer