স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি
বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

সরওয়ার আলম শাহীন :
পার্বত্য জেলা খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার (এসপি) হিসাবে মোঃ নাইমুল হক পিপিএম বিপি (৭৮০৬১১৭২১৪) কে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত ৯৩১ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে মোঃ নাইমুল হক পিপিএম সহ বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৪ জন একই পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশ সুপার হিসাবে দেশের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়।
খাগড়াছড়ির নতুন এসপি পদে নিয়োগ পাওয়া মোঃ নাইমুল হক পিপিএম বর্তমানে ১৪ এপিবিএন এর অধিনায়ক হিসাবে কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত আছেন।
পাঠকের মতামত