প্রকাশিত: ০২/০২/২০১৮ ৯:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১১ এএম

নিউজ ডেস্ক::

রাজধানীর বাড্ডায় একটি ডেন্টাল ক্লিনিক থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বাড্ডা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিকেলে হায়দার ডিজিটাল ডেন্টাল ক্লিনিক নামে ওই প্রতিষ্ঠান থেকে লিজা (২০) নামে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই ক্লিনিকে রিসিপশনিস্ট হিসেবে চাকরি করতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা বা কারা এ ঘটনায় জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

তিনি আরও জানান, হত্যার রহস্য উদঘাটনে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিডি২৪লাইভ/

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer