প্রকাশিত: ০৬/১০/২০২০ ১১:২০ পিএম

সুজাউদ্দিন রুবেল::
ক্যাম্পে সংঘর্ষ, ঘর ছাড়লেন ৫শ’ রোহিঙ্গা পরিবার
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র রোহিঙ্গাদের দুই গ্রুপে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কুতুংপালং ক্যাম্প-১ এ উত্তেজনা বিরাজ করছে।

তবে সংঘর্ষের কারণে মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত ক্যাম্প-১ থেকে আনুমানিক ৫শ’ রোহিঙ্গা পরিবার ঘর ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন ক্যাম্প ইনচার্জ মো. মাহফুজুর রহমান।
তিনি বলেন, কুতুপালংস্থ ক্যাম্প-১ এ সন্ধ্যার পর থেকে সংঘর্ষ চলমান রয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা কাজ করে যাচ্ছেন। এখনো ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে।
মো. মাহফুজুর রহমান বলেন, সংঘর্ষের কারণে আতংকে ইতিমধ্যে সাধারণ ৫শ’ রোহিঙ্গা পরিবার ক্যাম্প-১ থেকে সরে গিয়ে অন্যান্য ক্যাম্পে আত্মীয়-স্বজনদের বাসায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ঘর ছাড়া রোহিঙ্গারা স্ব-স্ব ঘরে ফিরে আসবে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু দ্দৌজা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে। তারই ধারাবাহিকতা গত ৪ ও ৫ অক্টোবর ৩ জন রোহিঙ্গা হত্যা করা হয়েছে। আর মঙ্গলবার সকালে র‌্যাব অভিযান চালিয়ে ৯ জন রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করে।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প-১ এ রোহিঙ্গাদের দুইগ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় প্রকৃতপক্ষে কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজনের গলাকাটা ও অপর ৩ জন গুলিবিদ্ধ। এ ঘটনায় একজন আনসার সদস্য আহত হয়েছেন। সময়টিভি

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...