উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/০২/২০২৬ ১২:৩৮ পিএম , আপডেট: ০৮/০২/২০২৬ ১:১৭ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকার পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে প্রায় ৮ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সদস্যরা অংশ নেন। আটক রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় স্থানীয়দের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে আগত সহকারী কমিশনার মনজু বিন আফনান বলেন, গোয়েন্দা তথ্যে জানা যায়,” পালংখালী থেকে কুতুপালং পর্যন্ত প্রায় দুই হাজার রোহিঙ্গা ,ক্যাম্পের কাঁটাতারের বাইরে স্থানীয়দের সহায়তায় ভাড়া বাসায় অবস্থান করছেন।” এসব তথ্যের ভিত্তিতেই মরাগাছতলা এলাকায় অভিযান চালানো হয় এবং প্রায় ৮ শতাধিক রোহিঙ্গাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, যাচাই-বাছাই শেষে তাদেরকে পুনরায় ক্যাম্পে পাঠানোর কাজ শুরু হয়েছে এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি বলে জানা গেছে। আটক বয়োজ্যেষ্ঠ রোহিঙ্গা , ইমাম হোসেন বলেন, ক্যাম্পের ভেতরে থাকার জায়গা না পাওয়ায় তারা সিআইসিকে জানিয়েছিলেন, কিন্তু ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়ে কাঁটাতারের বাইরে স্থানীয়দের বাড়িতে মাসিক তিন হাজার টাকা ভাড়ায় থাকতে হয়েছে। স্থানীয় বাসিন্দা শাহেদা বলেন, প্রথমে রোহিঙ্গারা থাকার জায়গা না পেয়ে তার বাসায় ভাড়া থাকতে চাইলে তিনি মানবিক কারণে অনুমতি দেন, তবে আজ সেনাবাহিনী ও পুলিশ এসে তাদের নিয়ে গেছে। আটক রোহিঙ্গা নারী সেতারা বেগম বলেন, তারা বাস্তুচ্যুত মানুষ, ক্যাম্পের ভেতরে জায়গা পেলে কখনোই টাকা দিয়ে বাইরে ভাড়া থাকতেন না। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য এই যৌথ অভিযান জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...