প্রকাশিত: ২৯/১১/২০১৮ ১১:০৮ এএম , আপডেট: ১০/০৫/২০১৯ ৮:৫৮ এএম

ওবাইদুল হক চৌধুরী, সৌদিআরব, মক্কা থেকে::
মক্কার মিসফালায় কিছুক্ষণ হাঁটলে চারপাশের মানুষজন দেখে আপনি অবাক হতে পারেন ‘বাংলাদেশ’ ভেবে। বিদেশের মাটিতে এত বাংলাদেশি কোত্থেকে এল—সেই প্রশ্নও জাগতে পারে মনে।

বাংলাদেশের মানুষ আছে এ দেশে। এদের বেশির ভাগই এসেছে জীবিকার সন্ধানে। যাঁরা হজ করেছেন, অথবা মক্কা সম্পর্কে খোঁজখবর রাখেন, তাঁদের কাছে মিসফালা এলাকা বেশ পরিচিত। মিসফালাকে কেউ মেসফালা কেউ–বা মেচফালা বলে থাকেন।

সমতল এলাকা হওয়ায় মিসফালা বাংলাদেশিদের কাছে প্রিয়। মসজিদুল হারামের কাছে জমজম টাওয়ারের (ঘড়ি ওয়ালা বিল্ডিং) পেছনের এলাকা মিসফালা। ছোট্ট মাঠের মতো খোলা জায়গায় দিনের বেলা প্রায় সব সময় অসংখ্য কবুতর থাকে। কবুতর চত্বর বা কবুতরের মাঠ নামে পরিচিত। পবিত্র কাবা শরিফে আসা-যাওয়া করা হাজিরা এ কবুতরগুলোর জন্য গম বা খাবার কিনে ছিটিয়ে দেন। মিসফালায় রয়েছে মুন্সিয়াবাজার, কেদুয়া, আল হিজরা রোড, ইবরাহিম খলিল রোড, দাখালা, হারাতুর রুশদসহ বেশ কিছু উল্লেখযোগ্য সড়ক।

মক্কার কবুতর মাঠে উখিয়া নিউজ ডটকমের সম্পাদক

মিসফালা ব্রিজের কাছে ঢাকা হোটেল। নাম শুনেই নিশ্চিত হওয়া যায়—এই হোটেলে পাওয়া যাবে বাংলাদেশি সব খাবার। আসলেও তাই। ভাত, মাছ, মাংস, সবজি, রুটি, মিষ্টি—সবই পাবেন এখানে। তাই খাওয়া নিয়ে হজযাত্রীদের খুব একটা ঝামেলা হয় না। শুধু ঢাকা হোটেল নয়, এশিয়া, বাংলাদেশ, চিটাগাং, মদিনা, শাপলা, আল আমিনসহ বেশ কিছু হোটেল রয়েছে এখানে। এসব হোটেল থেকেই খাবার কিনে খান হাজিরা। পার্সেলে খাবার নিয়ে গেলে দুজন অনায়াসে খেতে পারেন। এ ছাড়া হাজিদের সম্মানেই মিসফালায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।মিসফালায় রয়েছে সৌদি স্বাস্থ্য ক্লিনিক; যেখানে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারেন যে কেউ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer