
নিজস্ব প্রতিবেদক::
পবিত্র মাহে রমজান এবং জুমআতুল বিদা উপলক্ষে কোরঅানে হাফেজ ও মাশায়েকগণের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০৭ এপ্রিল রোজ জুমাবার ইফতার পূর্ববর্তী বড়বিল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ছাত্রনেতা ওমর ফারুক নাদিমের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জনাব রশিদ অাহমদ মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ ও হেফজ বিভাগ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।অন্যন্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা জনাব আবুল হাসেম,জনাব কামাল উদ্দীন, মাদ্রাসা ও হেফজ বিভাগ পরিচালক-নুরুল আমিন,জনাব হানিফ উদ্দীন ও আবদুস সালাম।
যুবনেতা আলী আকবর, অাব্দুল লতিফ, মিজানুল বশর, শফিকুল,ছাত্রনেতা আলমগীর,মামুন উদ্দীন,মিজান সহ স্থানীয় হেফজ বিভাগের আলেম ও কুরআনপ্রেমী শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে শাহনেওয়াজ চৌধুরী বলেন, সমাজের সর্বস্থরে দ্বীন প্রচার,অর্থনৈতিক শোষণ,রাজনৈতিক নিপীড়ন,সংস্কৃতির গোলামী ও কুসংস্কার থেকে মানুষকে হেদায়তের পথ দেখাতে কোরঅানে হাফেজ ও অালেম সমাজ ব্যাপক ভূমিকা পালন করেছেন। তাই প্রত্যেক মুসলিম পরিবার থেকে অন্তত একজন সন্তানকে কোরঅানে হাফেজ হিসেবে গড়ে তোলা প্রত্যেক পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য। তিনি অামৃত্য কোরঅানে হাফেজদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মাহফিলে রমজানের পবিত্রতা রক্ষা করে দেশ-জাতি, মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোজাজাত পরিচালনা করেন মাওলনা নুরুল হাসান অাজাদ যুক্তিবাদী।

পাঠকের মতামত