প্রকাশিত: ০২/০২/২০১৮ ৯:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১১ এএম

হুমায়ুন কবির জুশান ,উখিয়া ::

মুসলিম মিল্লাতের হ্নদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের এই পাখিটিকে খাচাঁয় বন্দি করে রেখে তৌহিদী জনতার হ্নদয়ে আঘাত করা হয়েছে। ইসলাম উদারতা ও শান্তির শিক্ষা দেয়। মহানবি হযরত মোহাম্মদ (সঃ) বিশ্ব নেতা। তাঁকেও জেল জুলুম সহ্য করতে হয়েছে। ইসলামী আন্দোলন ও ঈমানদার মুসলমানদের জন্য জেল জুলুম সহ্য করে ইসলামের চুড়ান্ত বিজয়ের জন্য অপেক্ষা করতে হবে। সাহাবি ও নবি রাসুলদের জীবনি থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে বাচঁতে হবে। তিন দিন ব্যাপী উখিয়া হাজিরপাড়া সীরাত মাহফিলের প্রথম দিনের প্রধান আলোচক মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল আমিন এসব কথা বলেন। এ সময় আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয় সীরত ময়দান। শীতের রাত উপেক্ষা করে মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে যায় সীরত ময়দান। হাজিরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ নুরুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলেম ওলামাসহ ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিমরা উপস্থিত ছিলেন। সুষ্ঠুভাবে সীরাত মাহফিল অনুষ্ঠান নিশ্চিত করতে বিপুল সংখ্যক সেচ্ছাসেবি যুবক দিন রাত পরিশ্রম করছেন। মাহফিল শেষে হাজারো শ্রোতা সীরত ময়দান থেকে বিভিন্ন গন্তব্যে স্রোতের মতো ফিরতে শুরু করলে ময়দানের চারদিকে বিস্তীর্ণ এলাকায় মানব বলয় সৃষ্টি হয়। আজ শেষ দিনের প্রধান আলোচক ডঃ সাইয়্যেদ মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া ছিদ্দিকী গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer