প্রকাশিত: ০৬/০১/২০১৭ ৩:৪০ পিএম

নিউজ ডেস্কক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোন জঙ্গি রেহাই পাবে না। তারা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়ছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম ওরফে মারজান ও সাদ্দাম নামে তার এক সহযোগী নিহত হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

আসাদুজ্জামান খাঁন বলেন, উত্তরবঙ্গের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সাদ্দাম জড়িত ছিলেন। আর মারজান হলো পরিকল্পনাকারীদের একজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মারজান ও সাদ্দামকে অনেক দিন ধরে খোঁজা হচ্ছিল। দুজনই নিহত হয়েছে। জঙ্গিদের কেউ বাদ যাবে না। মুসাও বাদ যাবে না। এরা শিগগিরই ধরা পড়বে। বাংলাদেশে পালিয়ে থাকার কোনো অবস্থান তাদের থাকবে না।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...