প্রকাশিত: ০২/০৮/২০২০ ৮:৩৩ এএম

হজের মূল আনুষ্ঠানিকতা বা কার্যক্রম শেষ হওয়ার পথে। এখনও পর্যন্ত কোনো হাজি করোনায় সংক্রমিত হননি। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডা. মুহাম্মদ আল-আবদালি জানান, হাজিদের করোনায় আক্রান্তের কোনো ঘটনা ঘটেনি। জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে এমন রোগেও কেউ সংক্রমিত হননি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল তালাল আল-শালহুব জানিয়েছেন, হাজিরা আরাফার ময়দানে দাঁড়ানো থেকে শুরু করে মুজদালিফায় অবস্থান পর্যন্ত সব কিছু নিরাপদে, সুরক্ষিত অবস্থায় এবং প্রশান্তির সঙ্গে সব আনুষ্ঠানিকতা পালন করেছেন।

হজ মন্ত্রীর প্রধান পরিকল্পনা ও নীতি নির্ধারণী বিষয়ক উপদেষ্টা ড. ওমর আল-মাদ্দাহ জানিয়েছেন, ইদুল আজহার প্রথম দিন সকাল পর্যন্ত হাজিরা মুজদালিফায় অবস্থান করেছিলেন। এর আগের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় তারা সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করেন। ভোর ৫টায় তারা মুজদালিফা থেকে জামারত ব্রিজে শয়তানকে কংকর নিক্ষেপ করতে যান। এটি শেষ করে হাজিরা মসজিদুল হারামে সকাল ৭টায় তাওয়াফ আল-ইফাদাহ করতে প্রবেশ করেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer