প্রকাশিত: ০১/১০/২০২০ ৮:১৬ পিএম

রাজশাহীতে যোগদান করেছেন কক্সবাজারের সাবেক পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। পুলিশের চেকপোস্টে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় নানা সমালোনার মুখে তাকে রাজশাহীতে বদলি করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজশাহীতে যোগদানের পর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন ইউনিট প্রধানদের নিয়ে বৈঠক করেন নয়া এসপি।

জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় প্রত্যাশিত সেবা পৌঁছে দেয়ার নির্দেশ দেন তিনি।

এর আগে জেলা পুলিশ সদর দফতরে পৌঁছলে এসপি এবিএম মাসুদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি প্যারেড দলের অভিবাদন গ্রহণ করেন।

দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ইউনিট প্রধানদের সঙ্গে পরিচিত হন। সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় করেন।

এসপি এবিএম মাসুদ হোসেন বলেন, থানা হবে সেবা প্রদানের প্রাণকেন্দ্র। দেশপ্রেম, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশের কোনো সদস্যের মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএম মাসুদ হোসেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের দক্ষিণ ওলানিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল কাদের হাওলাদার ও অজুফা খাতুন দম্পতির ছেলে।

তিনি ২৪তম বিসিএসের মাধ্যমে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। রাজশাহীতে যোগদানের আগে তিনি কক্সবাজারের এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। সুত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...