প্রকাশিত: ১৮/১০/২০১৬ ২:১০ পিএম , আপডেট: ১৮/১০/২০১৬ ২:১২ পিএম

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া::

উখিয়া উপজেলার ব্যস্থতম কোটবাজারের পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী রুমখাঁ মনির মার্কেটের মেইন রাস্তায় কোন স্পীড ব্রেকার না থাকায় যানবাহন বেপরোয়া 20161014_120317ভাবে চলাচল করছে। এতে শির্ক্ষাথীরা এ রাস্তা পার করে জীবনের ঝুঁকি নিয়ে। তারা অনেকে আশংকা করছে যে কোন সময় বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। ইতোমধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা যে ঘটেনি তা কিন্তু নয়! কিন্তু এ বিষয়ে প্রশাসনের কোন সুদৃষ্টি নেই বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছে।

উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান রুমখাঁ পালং ইসলামীয়া আলিম মাদ্রাসা এবং ছোট্ট মণিদের নিয়ে পালং পাবলিক কে.জি স্কুলের একেবারে দেয়াল ঘেষে অবস্থিত কোটবাজার-সোনারপাড়া মহাসড়ক। এই রাস্তাটি দুই লেন ও হ্যাচারী শিল্প ও পর্যটন এলাকা হওয়ায় পর্যটনবাহী বাস ও বিভিন্ন যানবাহন যাতায়াতে পথচারীদের দেখে-শুনে রাস্তা পারাপার হতে হয়। কিন্তু ইদানীং এই মহাসড়কে যানবাহনের বেপরোয়া চলাচলে পথচারীরা উদ্বিগ্ন বোধ করছে। এমনকি সামান্য একটু অসচেতনতার অভাবে প্রস্ফুটিত একটি গোলাপ ঝরে যেতে পারে যা কারও কাম্য নয়।

স্থানীয় কলেজ পড়ুয়া ছাত্র নবী হোসাইন বলেন, আমরা রাস্তা-পারাপার করতে আশঙ্কা বোধ করি যানবাহনের বেপরোয়া চলাচলে। কারণ, এই রাস্তায় স্পীড ব্রেকার না থাকায় গাড়ি চালকেরা দ্রুত গাড়ি চালান। যার ফলে আমরা জনসাধারণ ও শিক্ষার্থীরা মনে ভয় নিয়ে রাস্তা পারাপার হই।

এইছাড়া একাদিক ছাত্র-ছাত্রী দাবী করেন আমরা যে ভয় নিয়ে রাস্তা পারাপার হচ্ছি এই ভয় নিয়ে যদি প্রশাসনের কোন কর্মকর্তা রাস্তা পারাপার হতেন কিংবা কোন সময় গাড়ির সামনে পড়ে যেতেন। তাহলে তারা হয়তোবা দ্রুত এর পদক্ষেপ নিতো। তাই আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করছি তারা যেন দ্রুত শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

এইছাড়া স্থানীয় ব্যবসায়ী সরোয়ার কামাল বলেন, শুধু শিক্ষার্থীদের কথা নয় আমাদের সকলের কথা বিবেচনা করে স্পীড ব্রেকার করা উচিত বলে আমি মনে করি।

পাঠকের মতামত

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...
Single Page Footer