প্রকাশিত: ২৫/১২/২০১৬ ৮:২৪ পিএম

রাসূল (স:) এর সুন্নাহ্ মোতাবেক জীবন যাপন করলে ইহকাল ও পরকালের শান্তি পাবে।

রফিক মাহমুদ, উখিয়া ::

উখিয়ার কোটবাজারে ব্যবসায়ী মহলের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ঐতিহাসিক ২৩ তম পবিত্র সীরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্ভর রবিবার কোটবাজার ব্যবসায়ী মহল কর্তৃক আয়োজিত ভালুকিয়াপালং সড়কে প্রতিবছরের ন্যায় এ বছরও প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে মানবজাতির কল্যাণের জন্য প্রার্থনা করেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ এর সভাপতি আলেমকুলের শিরোমনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসেরুল কোরআন পীরে কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (ম:জি:আ:) পীর সাহেব। এ সময় হুজুরে কেবলা মাও: মুহাম্মদ কুতুব উদ্দিন পীর সাহেব পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বলেন, আজ সারা বিশ্বের মুসলমানদের ধর্ম ইসলামকে রক্ষা করতে হলে মুসলমানদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর প্রিয় হাবিব নবী করিম (স:) এর সুন্নাহ্ ও আকীদাহ্ মোতাবেক জীবন যাপন করতে হবে। তাহলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন আল্লাহর নবী হযরত মোহাম্মদ (স:) ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত। তাই তাঁর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা প্রত্যেক মানবজাতির একান্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি দেশ-জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি-সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন। ইহকাল ও পরকালের শান্তি পেতে হলে আল্লাহ ও রাসূল (স:) এর সুন্নাহ্ মোতাবেক জীবন যাপন করা প্রতিটি নর-নারীর দায়িত্ব ও কর্তব্য। পবিত্র সীরাতুন্নবী (স:) মাহফিলে সভাপতিত্ব করেন, রাজাপালং এম, ইউ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: এ. কে. এম আবুল হাছান আলী। মাহফিলে তশরীফ পেশ করেন মাওলানা ফেরদৌস আহমদ, মাওলানা আব্দুল হক, হাফেজ ক্বারী কামাল, মাওলানা শামশুল ইসলাম ও হাফেজ ফয়েজ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, কক্সবাজার বায়তুশ শরফ কমপেক্সের মহা সচিব মাষ্টার সিরাজুল ইসলাম ও মাওলানা তাহেরুল ইসলাম। উক্ত মাহফিলে সকল ধর্ম, বর্ণ, নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত থেকে আলোচনা ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

 

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...