প্রকাশিত: ০৬/১০/২০১৭ ১১:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৭ পিএম

কে পেতে যাচ্ছেন সেই বহুল কাঙ্খিত শান্তির স্বীকৃত নোবেল নামক উপঢৌকন। তা দেখার জন্যে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সারা বিশ্ব। শুক্রবাল বিকেলেই ঘটে যাবে সেই প্রতিক্ষার অবসান। এ বছর চিকিৎসা,পদার্থ ও রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেছে।

শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় নরওয়ে থেকে ঘোষণা করা হবে বহুল আলোচিত শান্তিতে নোবেল পুরস্কার। এরই মধ্যে বিশ্বজুড়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে- কে পাচ্ছেন এবার শান্তিতে নোবেল পুরস্কার। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয়েছে। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মনোনীতদের মধ্য থেকে চার ব্যক্তি ও দুটি সংস্থাকে এবারের সম্ভাব্য পুরস্কার বিজয়ী মনে করা হচ্ছে।

তারা হলেন- ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস; জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল; সিরিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটস; ইরানের পরমাণু চুক্তির মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এবং গাম্বিয়ায় শান্তি স্থাপনে ভূমিকা পালনকারী আঞ্চলিক জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)।

নোবেল পুরস্কারের জন্য নির্বাচন সবসময় গোপন থাকে। এর পরও মনোনয়ন তালিকা দেখে চার ব্যক্তি ও দুটি সংস্থাকে এবারের সম্ভাব্য পুরস্কার বিজয়ী মনে করা হচ্ছে বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...