প্রকাশিত: ২৯/০৩/২০২০ ৩:৩৯ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা সদর হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিট থেকে রেফার করা ৭৬ বছর বয়স্কা কক্সবাজারের প্রথম করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা ঢাকাস্থ উত্তরার ৬ নম্বর সেক্টরে
কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে শুরু হয়েছে। এর আগে শনিবার ২৮ মার্চ দিবাগত রাত পৌনে ১২ টার দিকে উক্ত করোনা রোগীকে বহনকারী এ্যাম্বুলেন্স ঢাকা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পৌঁছে। পরে তাকে হাসপাতালটির করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়।

বিষয়টি কক্সবাজারে একমাত্র করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত রোগীর সাথে থাকা তার কন্যা সাফিয়া বেগম নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার মাকে এ্যাম্বুলেন্সে করে শনিবার বিকেল ৪ টার পর কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। এর আগে শনিবার ২৮ মার্চ সকালে
তার মায়ের স্বাস্থ্যের গুরতর অবনতি হওয়ায় তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রেফার করেন জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারী সৌদী আরবে উমরাহ হজ্জ করতে যান উক্ত করোনা রোগী। গত ১৩ মার্চ মহিলাটি তার সন্তান সহ দেশে ফেরেন। পরে মহিলাটি গুরতর অসুস্থ হয়ে পড়লে বিদেশ থেকে আসার বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে তাকে ১৮ মার্চ কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ২২ মার্চ মহিলাটির চিকিৎসকেরা তার শরীরের স্যাম্পল সংগ্রহ করে টেস্টের জন্য ঢাকার আইইডিসিআর ল্যাবে পাঠিয়ে দেন। গত ২৪ মার্চ টেস্ট রিপোর্ট আসলে সেখানে তার শরীরে করোনা ভাইরাস জীবাণু ধরা পড়ে। পরে গত ৪ দিন যাবৎ করোনা ভাইরাস আক্রান্ত মহিলাটিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...