প্রকাশিত: ০৬/০২/২০১৮ ১২:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০০ এএম

ডেস্ক রিপোর্ট ::
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে সুইস ফেডারেল কাউন্সিল জেট-এ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

তবে, সকাল ৯টায় তার রওনা হওয়ার কথা থাকলেও কুয়াশার কারণে তাকে বহন করা প্লেনটি যাত্রা শুরু করেছে সকাল সাড়ে ১০টায়।

কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন শেষে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বেরসে। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর কুতুপালং ক্যাম্পে সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি।রোহিঙ্গা ইস্যুর শুরু থেকেই সুইজারল্যান্ড মানবিক সহায়তা দিয়ে আসছে।

বিকেলে ঢাকায় ফিরে সন্ধ্যায় বারিধারায় সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত সুইস কমিউনিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বেরসে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সুইস রাষ্ট্রপতি। পরে ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যাবেন তিনি। যার সঙ্গে সুইস আর্টস কাউন্সিল প্রো হেলভেশিয়া সম্পৃক্ত।

সেদিন দুপুর ১টায় সুইস ফেডারেল কাউন্সিলের প্লেনে সুইজারল্যান্ডের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা তার।

চারদিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আসেন বেরসে। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম কোনো সুইস প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ সফরে এলেন।

সফরকালে সুইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer