প্রকাশিত: ১৩/১০/২০২১ ১০:৩২ পিএম

কুমিল্লার একটি মন্দিরে কোরআন অবমাননার অভিযোগে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে রাব্বি।

তিনি বলেন, দুপুর ২টা থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন পয়েন্টে বিজিবি টহল দিচ্ছে।

এদিকে বুধবার সকাল থেকে পূজামণ্ডপে কোরআন অবমাননাকারীকে গ্রেফতারের দাবিতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দিলে নগরীর কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বর্তমানে কুমিল্লার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলমান রয়েছে। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer