প্রকাশিত: ১৭/০২/২০২০ ১:৫৫ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় এক নারীসহ ৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

এসময় ৩৯টি পাসপোর্ট, পাসপোর্ট তৈরীর সরঞ্জাম, ভুয়া জন্মসনদ তৈরীর কাগজপত্র, কম্পিউটার, সাতটি মোবাইল ও নগদ ৬০ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।

রোববার রাতে চৌদ্দগ্রামের ধরকড়া বাজার এবং চিওড়া এলাকায় বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১১ এর ক্রাইম এন্ড প্রিভেনশন কোম্পানি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান: গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বিদেশে পাচারের উদ্দেশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে পাসপোর্ট তৈরী করে পাচার করে আসছিল।

গ্রেপ্তারকৃতরা হল: আবদুর রহিম, কাজী ফয়সল ও মোঃ নরুল হক।

উদ্ধার করা রোহিঙ্গারা হলো: মোঃ জাহেদ হোসেন ও মোঃ রফিক ও এক নারী। জাহেদ ২০১৭ সালে এবং রফিক ২০১৩ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে এবং তারা মানব পাচারের সাথে জড়িত।

আসামিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...
Single Page Footer