প্রকাশিত: ১১/০২/২০২১ ৬:২৫ পিএম
ফাইল ছবি

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া-কুতুবদিয়া ::

ফাইল ছবি

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডাকাতি দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল মাছ ধরার ট্রলারের মাঝি-মাল্লাদের মারধর করে ট্রলারে রক্ষিত মাইট্যা জাল, চিকন জাল, খাদ্য সমগ্রী, তিন ব্যারেল ডিজেল, ব্যাটারি, ২টি ইঞ্জিনের যন্ত্রপাতিসহ আনুমানিক দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছে ট্রলারের মালিক সেলিম।

খবর নিয়ে জানা যায়, গত রবিবার ৭ফেব্রুয়ারি উপকূলের কুমিরাছরা খাল হতে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ মুরালিয়া গ্রামের সেলিমের মালিকানাধীন এফ.বি আল্লাহ মালিক নামের একটি ফিশিং ট্রলার। কুতুবদিয়ার পশ্চিমে পাউট্টার টেক নামক স্থানে মাছ ধরারত অবস্থায় ডাকাতের কবলে পড়ে ট্রলারটি।

ট্রলারের মালিক সেলিম প্রতিবেদককে জানান, গত ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে ডাকাতের কবলে পড়ে ট্রলারটি। ডাকাতদল ট্রলারের সর্বস্ব লুট করে ট্রলারটি বিকল করে ১৫/২০ জন মাঝি-মাল্লাকে সাগরে ভাসিয়ে দিয়েছ।
ট্রলারের মাঝি ফরিদ আলম বিষয়টি গতকাল তাকে জানালে তিনি অন্য একটি ট্রলার পাঠিয়েছেন সাগরে ভাসতে থাকা এফ.বি আল্লাহ মালিককে উদ্ধার করতে।

এ ব্যাপারে কুতুবদিয়া থানায় জিডি করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি হয়েছে বলে তিনি শুনেছেন। কিন্তু এটি কুতুবদিয়া থানার আওতায় না পড়ায় জিডি নেওয়া হয়নি।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer