প্রকাশিত: ০৯/১২/২০১৭ ৮:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫৬ এএম

 কুতুবদিয়া সংবাদদাতা::
কুতুবদিয়ায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ৭ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বৈদ্যার পাড়ায় (৫নং ওয়ার্ড) চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। খবর পেয়ে ওই রাতেই ধর্ষক নাছির উদ্দিন প্রকাশ আশেককে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা যায়, ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ ধূরুং ইউনিয়নের বৈদ্যার পাড়ার শামসুল আলমের বখাটে ছেলে নাছির উদ্দিন প্রকাশ আশেক (২৬) স্থানীয় ৮ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌসের নির্দেশে এস.আই জয়নালের নের্তত্বে এ.এস.আই জাহেদেসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ধর্ষক নাছির উদ্দিন প্রকাশ আশেককে আটক করে। এঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন থানা অফিসার ইন-চার্জ মোহাম্মদ দিদারুল ফেরদৌস। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...