উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৪/২০২৩ ১০:৪৯ এএম

কক্সবাজারের কুতুবদিয়ার খোরশেদ আলম নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি তারেককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে চকরিয়া থানার হারবাং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার মুহাম্মদ তারেক (২৪) কুতুবদিয়া উপজেলার মিজ্জিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব জানায়, কুতুবদিয়ার উত্তর ধুরুং মিজ্জিপাড়া এলাকার বাসিন্দা খোরশেদ আলম ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। একই এলাকার বাসিন্দা তারেক দীর্ঘদিন ধরে খোরশেদের দোকান থেকে বাকিতে পণ্যসামগ্রী নিতেন। গত ১৮ মার্চ খোরশেদ তারেকের কাছে বকেয়া ৪৫০ টাকা চান। এ নিয়ে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়।

এর জেরে অন্য সহযোগীদের নিয়ে খোরশেদকে খুন করার পরিকল্পনা করা হয়। সেই মোতাবেক ২০ মার্চ রাত ৯টার দিকে কুতুবদিয়ার মিজ্জির পাড়া এলাকার বেড়িবাঁধের পাশে ঝাউবাগানে খোরশেদকে ডেকে নিয়ে কোপানো হয়। স্থানীয়রা উদ্ধার করে খোরশেদকে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৩১ মার্চ মারা যান খোরশেদ।

এ ঘটনায় খোরশেদের বাবা আব্দুর রহমান বাদী হয়ে গত ২২ মার্চ তারেককে প্রধান আসামি করে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন।

এদিকে, ঘটনার পরপরই অভিযুক্ত তারেক এলাকা ছেড়ে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মামার বাড়িতে আশ্রয় নেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে মোবাইলফোন ব্যবহারও বন্ধ করে দেন। কিন্তু র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে সোমবার রাতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তারেককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তারেক ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে কাজ করছে র‌্যাব।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর তারেকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তাকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...