ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১০/২০২৪ ৮:২৮ এএম

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ চারজন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (৮ অক্টোবর) নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট এ বিষয়টি নিশ্চিত করেছে।

উপজেলার আলী আকবর ডেইল, তাবালের চর, কৈয়ার বিল, উত্তর ধূরুং এবং লেমশিখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ডাকাতরা হলেন – ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত, সুজা উদ্দিন, সাহেদ এবং নেসার। তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি দেশীয় রাইফেল, ছয়টি কার্তুজ, আটটি তাজা গোলা, দু’টি খালি কার্তুজ, দু’টি চাপাতি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নৌবাহিনীর সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে নৌবাহিনীর টহল ও অভিযান নিয়মিত চলবে। আটক ডাকাতদের উদ্ধারকৃত অস্ত্রসহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer