ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১০:১১ এএম , আপডেট: ১৪/১১/২০২৪ ১০:১৪ এএম

১৪ এপিবিএনের আওতাধীন কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ার লম্বাশিয়া গেইট অরক্ষিত, ঢুকছে অবৈধ অস্ত্র মাদক সেখান থেকে ছড়িয়ে পড়ছে সব ক্যাম্পের অভ্যন্তরে। এরই ধারাবাহিকতায় গতকাল রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ক্যাম্পের এইচ/৫ ব্লকের লার্নিং সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ৯ নম্বর ক্যাম্পের সি/২ ব্লকের আশ্রিত রোহিঙ্গা আবদুর রহমানের ছেলে মো. আজিজ (২২), মো. হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও বক্তার আহমদের ছেলে মোহাম্মদ এনাম (১৯)।

পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্প কমান্ডার রাজন কুমার দাসের তদারকি ও পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক সুব্রত গোলদার ও এসআই ফরিদ আহম্মদ নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

পরে জব্দ করা আলামত ও গ্রেপ্তার হওয়া রোহিঙ্গাদের পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...