প্রকাশিত: ১২/১১/২০১৭ ১২:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রী ফেডেরিকা মোঘেরিনি আগামী ১৯ নভেম্বর ঢাকায় আসছেন। রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য বাংলাদেশে আসছেন তিনি। মোঘেরিনি কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ঢাকায় অবস্থিত ইইউ দূতাবাস এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, ফেডেরিকা মোঘেরিনির সফরের সময় চীন, জাপান, জার্মানি ও সুইডেন এর পররাষ্ট্রমন্ত্রীরাও ঢাকায় থাকবেন।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন শুরু করে। প্রাণ বাঁচাতে দলে দলে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। এ পর্যন্ত ছয় লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো। বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের ওপর চাপ দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে আহ্বান জানিয়েছে। ইইউ সতর্ক করে দিয়েছে, যদি রাখাইন পরিস্থিতির উন্নতি না হয় তাহলে দেশটির সেনা কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে তারা। সংস্থাটি এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য প্রায় আড়াই কোটি ডলার সহযোগিতা দিয়েছে। আরও সাহায্যের আশ্বাসও দিয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...