প্রকাশিত: ০৮/১০/২০২০ ৭:০৩ পিএম

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ছয়টি ব্লক ঘেরাও করে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের কমিউনিটি চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, বিকেল চারটা থেকে সেনাবাহিনী, র‍্যাব, জেলা পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেন।

ক্যাম্প ইনচার্জ কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমানের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বৈঠক করেন। ওই বৈঠকেই রোহিঙ্গা শিবিরটির কয়েকটি ব্লকে যৌথবাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে বিকেল চারটায় অভিযান শুরু হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদদৌজা অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি নিয়মিত অভিযানেরই অংশ। রোহিঙ্গা শিবিরের আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন রকম অবনতি না ঘটে তার জন্য এমন অভিযান অব্যাহত থাকবে। সুত্র: দ্য ডেইলি স্টার

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer