উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/০২/২০২৬ ৬:৪৮ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ার কুতুপালং রেজিস্ট্রেশন ক্যাম্পের ব্লক-এফ, শেড-১১ এলাকায় ৮ ফেব্রুয়ারী দুপুর আনুমানিক ১টার দিকে পারিবারিক কলহের ঘটনায় নারী নিহত এবং স্বামী ও শাশুড়ি গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, স্বামী বলি আমিন তার স্ত্রী খুরশিদাকে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। আশেপাশের রোহিঙ্গারা তাকে দ্রুত উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন আইআরসি, আইপিডি হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে প্রেরণ করলে, সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে খুরশিদাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বামী বলি আমিন এবং শাশুড়ি লায়লা বেগম। তাদেরকেও আইআরসি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহে সংঘটিত এই হত্যাকাণ্ড ক্যাম্পের শান্তি ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...