প্রকাশিত: ১৭/০৬/২০২২ ৯:০৮ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ জানায়,গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার-টেকনাফগামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল বুধবার রাত পৌনে ১২টায় কুতুপালং বাজারের দক্ষিণ পাশে মায়ের দোয়া কপি হাউজ নামক দোকানের সামনে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে পালানোর চেষ্টা করলে উখিয়ার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড জমিদারপাড়ার মৃত সৈয়দ আলমের পুত্র মাহামুদুল হক (২৮)কে ধরে ফেলে।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়।

র‌্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...