নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ৩০/১১/২০২২ ৮:৩০ পিএম

রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ব্যস্থতম স্টেশন কুতুপালং ও বালুখালী বাজারে অবৈধ ঔষুধের দোকানে অভিযান চালিয়েছে কক্সবাজার জেলা ঔষুধ প্রশাসন।

বুধবার(৩০ নভেম্বর ২০২২ইং) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কক্সবাজার জেলা ঔষুধ প্রশাসনের তত্বাবধায়ক রোমেল মল্লিকের নেতৃত্বে প্রায় শতাধিক ঔষুধের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ ভেজাল ঔষধ মজুদ রাখা, নিম্ন মানের ঔষুধ বিক্রয়সহ ঔষধ প্রশানের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আবছার হেলালীর মালিকাধীন আবছার মেডিকেল হল, সিরাজুল কাদেরের সমিহা-ফাতেমা ফার্মেসি, মোজাম্মেল হকের ফিরোজা মেডিকেল হল, মোস্তফা কামালের আব্দুল্লাহ মেডিকেল হল, আলী আজগরের সেবা মেডিকেল হল সিলগালা করা হয়। এ সময় বাংলাদেশ সরকারের অনুমোদনহীন মিয়ানমার ও ভারতের বেশকিছু অবৈধ ও মানব দেহের জন্য ক্ষতিকারক ঔষধ জব্দ করা হয়। পাশাপাশি আল-করিম মেডিকেল হল ও মা-মেডিকেল হলকে ঔষুধ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়।

আরও পড়ুন>> কুতুপালং বাজারে রোহিঙ্গা খোরশেদের অপচিকিৎসা থেমে নেই

বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কুতুপালং শাখার সভাপতি মোহাম্মদ ইকবাল বলেন, কুতুপালং বাজার ও বালুখালীতে অবৈধ বেশ কিছু ঔষুধের দোকান সিলগালা করা হয়েছে। কক্সবাজার জেলা ঔষুধ প্রশাসনের তত্বাবধায়ক রোমেল মল্লিক বলেছেন ব‌্যবসা করলে বৈধভাবে করেন আমি সর্বাত্বক সহযোগিতা করব। তবে অবৈধ ব‌্যবসায়ীদের বিরুদ্ধে ঔষুধ প্রশাসনের এ অভিযান অব‌্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানের বিষয়ে কক্সবাজার জেলা ঔষুধ প্রশাসনের তত্বাবধায়ক রোমেল মল্লিক বলেন, জিবন রক্ষাকারী ঔষুধে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সহ অপচিকিৎসকদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। আজকের অভিযানে কুতুপালং এর ৫টি অবৈধ ঔষুধের দোকানকে সিলগালা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবেই বলে জানান তিনি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...