ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ৭:১৮ পিএম

উখিয়ায় অভিনব কৌশলে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইয়াবা পাচারকারীরা তেলচালিত একটি প্রাইভেট কারে কৌশলে বসানো অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবাগুলো লুকিয়ে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার আভিযানিক টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাচারকারীদের আটক করে। এসময় ৫০ হাজার পিস ইয়াবা ও ওয়াইন রেড রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতরা হলেল, পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকার বাসিন্দা রফিক উদ্দিনের পুত্র মামুনুর রশিদ (২৪), কক্সবাজার পৌরসভার পশ্চিম চৌধুরীপাড়া, সাবমেরিন ক্যাবল সড়ক, বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা নুরুল আবছারের পুত্র নুরুল ইসলাম (২৬) একই এলাকার নুরুল আবছারের আরেক পুত্র মো. কবির (২৩)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনের মূল হোতাদের শনাক্তের চেষ্টা চলছে। সুত্র, কক্সবাজার জার্নাল

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...