প্রকাশিত: ১৩/০৯/২০১৭ ৯:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৭ পিএম

বার্তা পরিবেশক::
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় নির্যাতনের শিকারে পালিয়ে আসা ৫২৩ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে দেখতে যান রোহিঙ্গাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেঁতু মন্ত্রী ওবায়দুল কাদের। ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম হিন্দু পাড়ায় আশ্রয় নেয়াদের খোঁজখবর নেন এবং তাদের উপর নির্যাতনের নানা কথা মনযোগ সহকারে শুনেন।পরে আশ্রিত হিন্দুদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন ও ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট দীপংকর বড়–য়া পিন্ট ও ঐক্য পরিষদের সহ সম্পাদক চঞ্চল দাশগুপ্ত।

এসময় মন্ত্রী ওবায়দুল কাদের আশ্রয় নেয়া হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের ৫০ হাজার টাকা প্রদান করেন।এসময় তিনি বলেন,কুতুপালং-এ আশ্রিত হিন্দু সম্প্রদায়ের লোকদের সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার করা হবে।পরে তিনি আশ্রিত হিন্দুদের বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম,উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য আশেক উল্লা রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান,পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম,সাধারণ সম্পাদক উজ্জল কর,উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি সদস্য স্বপন শর্মা রনি,বিুল সেন,সাগর পাল,সুমন ও রাজীব উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...