প্রকাশিত: ১৬/০৯/২০১৭ ৭:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা নারীর এইচআইভি পজেটিভ শনাক্তের কথা জানিয়েছেন চিকিৎসকরা।

পঞ্চাশোর্ধ্ব ওই নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে শনিবার সন্ধ্যায় জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী।

তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা ওই নারী অসুস্থ হয়ে শুক্রবার কুতুপালং শরণার্থী ক্যাম্প সংলগ্ন একটি সংস্থার হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থা আশংকাজনক হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার শহরের ‘ফুয়াদ আল-খতিব হাসপাতালে’ ভর্তি করে।

“সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারীর ‘এইচআইভি পজেটিভ’ ভাইরাস পাওয়া গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।”

এ চিকিৎসক বলেন, রোহিঙ্গা নারীকে হাসপাতালে আনার পর আবারও তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতেও তার এইচআইভি পজেটিভ ভাইরাস ধরা পড়ে।

তাকে হাসপাতালের ‘আশার আলো’ ইউনিটে (এইচআইভি পজেটিভ রোগী সেবা কেন্দ্র ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...