প্রকাশিত: ২৩/১০/২০১৭ ১১:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫১ এএম

নিউজ ডেস্ক::
প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সরেজমিন দেখতে কক্সবাজার পৌঁছেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ।

সোমবার (২৩ অক্টোবর) সকালে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) সূত্র জানায়, জর্ডানের রানি বিমানবন্দরে পৌঁছার পর সড়কপথে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে রোহিঙ্গাদের দুর্দশা নিজের চোখে দেখবেন তিনি। পালিয়ে আসা নারী ও শিশুদের সঙ্গে কথা বলবেন, শুনবেন কীভাবে মিয়ানমার সেনারা তাদের ওপর নির্মম অত্যাচার করেছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশের কক্সবাজারে আসেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এসময় তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer